,

আজ বেবী নাজনীনের জন্মদিন

news-image

স্বনামখ্যাত সংগীত তারকা বেবী নাজনীনের জন্মদিন আজ। পেশাগত কারণে কয়েক মাস ধরে এ তারকা আমেরিকায় অবস্থান করছেন। সীমান্ত শহর রংপুরের মেয়ে বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার শুরু শিশু বয়সে। ওই সময়ই প্রথমে রংপুর বেতার পরে ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র, নজরুল, লালন, ফোক এবং আধুনিক-সংগীতের সকল ধারায় বিচরণ করা শিল্পী বেবী নাজনীন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ৫০টি একক অ্যালবামসহ অডিও বাজারে তার রয়েছে চার শতাধিক মিশ্র অ্যালবাম। চলচ্চিত্রেও বেবী নাজনীন গেয়েছেন অনেক গান। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীতশিল্পী সংগীতে অবদানের জন্য দেশ বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। খ্যাতিমান এ শিল্পীর জন্মদিনে মানবজমিন-এর পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। বি.স.

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা