,

সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে বিমানবন্দরেও আক্রমণ করা হবে।

news-image

বলিউডের সেক্সসিম্বল নায়িকা হিসেবে পরিচিত সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকতে নারায়ণগঞ্জের তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন মাওলানা আবদুল আউয়াল যিনি জেলা হেফাজতের আমীর ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব।
ইসলামী বিভিন্ন ইস্যুতে আন্দোলনের এ নেতা বলেছেন, ‘বাংলার জমিনে কোনো নর্তকীর বেলেল্লাপনা করতে দেওয়া হবে না। তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে।
শুক্রবার ২১ আগস্ট জুমার নামাজের খুতবার আগে বয়ানে আবদুল আউয়ালের এ আহবানে তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনও সমর্থন করে দুহাত তোলে।
সাংবাদিকদের উদ্দেশে আবদুল আউয়াল বলেন, আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারব না। তবে আমার ঘোষণা হলোÑ যেকোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে। সাংবাদিকদের মাধ্যমে আমি সেই আহবান আয়োজকদের কানে দিতে চাচ্ছি। এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে। রক্ত দিয়ে হলেও বেলেল্লাপনা নর্তকীদের রুখবে। উপার্জিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেওয়া যাবে না। দেশে এখনও মুসলমানরা বেঁচে আছে, এখনও হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহর বান্দারা আছে। তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়। আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ তাদের তুলে নেয়। তবুও দেশের যুবসমাজকে যেন আল্লাহ ও রসুলবিরোধী করা না হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা