,

রাজধানীর মঞ্চ মাতালেন দিয়া মির্জা

news-image

বেশ কিছুদিন ধরেই ঢাকার মিডিয়ায় বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে নিয়ে চলছে জোর আলোচনা। কারণ ২১শে আগস্ট তিনি আসবেন। এসেছেনও দিয়া। ‘দি লাস্ট্রাস রানওয়ে’ শীর্ষক ফ্যাশন শোতে অংশ নিতে গতকাল দুপুরেই ঢাকায় এসে পৌঁছান তিনি। আর রাতেই রাজধানীর হোটেল রেডিসনে জমকালো আয়োজনে ফ্যাশন শোতে অংশ নেন। এটি ছিলো ‘দি লাস্ট্রাস রানওয়ে’র ষষ্ঠ আয়োজন। এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ফ্যাশন ডিজাইনাররা নিজেদের সৃজনশীলতাকে উপস্থাপন করেছেন নতুন আঙ্গিকে। অনুষ্ঠানটির আয়োজন করে পন্ডস ও ইনফিনিটি। দিয়ার পাশাপাশি বাংলাদেশের র‌্যাম্প মডেলরা নোভা জেনুইন, স্বরভস্কি, রুবিজ, নিশা আলি ও সাশা এক্সক্লুসিভস, ভারতের জ্যোতিসাচদেব আইয়ার, কোমল সুদ ও জ্যোৎস্না তিওয়ারি এবং পাকিস্তানের শামশা হাশওয়ানির ডিজাইন করা পোশাক পরে ক্যাটওয়াক করেছেন। ফ্যাশন শোর মূল শো স্টপার ছিলেন দিয়াই। সর্বশেষ চমক হিসেবে তিনি মঞ্চে আসতেই রাতের সব আলো যেন ধরা দিলো তার রূপে! ফ্যাশন শোতে ক্ষণিকের উপস্থিতিতেই সবার মন কেড়েছেন গাঢ় বাদামি চোখের এই সুন্দরী। তার সোনালি রঙা চুলগুলো ছিলো ঢেউয়ের মতো সাজানো। আলো-ঝলমল মঞ্চে রুবিজের ডিজাইন করা হালকা নীল রঙা ঝলমলে পোশাকে সেজে ক্যাটওয়াক করে দ্যুতি ছড়ান দিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা