,

কাঁচা পণ্যের দাম হু হু করে বাড়ছে

news-image

বৃষ্টি ও বন্যার কারণে হু হু করে বাড়ছে কাঁচা পণ্যের দাম। বিশেষত কাঁচামরিচের ঝাল মাত্রা ছাড়িয়ে গেছে। কোন কোন বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি পর্যন্ত। বৃষ্টির কারণে বেড়েছে কাঁচা পণ্যের দামও। রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা পণ্যের দামেও রয়েছে অনেকটা হেরফের। বাজারভেদে এই দাম কম বেশি, এমনকি দ্বিগুণও পাওয়া গেছে। এক্ষেত্রে ঢেড়সের দাম কারওয়ানবাজারে ৩০ টাকা হলেও পাশেই ফার্মগেট, পান্থপথ ও বিজয় সরণির বাজারগুলোতে ৬০ টাকা পর্যন্ত পাওয়া গেছে। দেশী কাঁচামরিচের দাম গত সপ্তাহে যেখানে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেখানে এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়। তবে ভারতীয় কাঁচামরিচ নামে পরিচিত মোটা মরিচ ১০০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি করতে দেখা গেছে। বেড়েছে পিয়াজের দামও। গত সপ্তাহে যেখানে প্রতিকেজি দেশী পিয়াজ সর্বোচ্চ ৬৫ টাকা দরে বিক্রি হয়েছিল তা বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত। এছাড়া ভারতীয় পিয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহ থেকে এখনও অপরিবর্তিত রয়েছে কয়েকটি পণ্যের দাম। এর মধ্যে দেশী রসুন ৭০ ও ভারতীয় রসুন ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশী মসুরের ডাল ১২৫ থেকে ১৩০ টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। এটা সব বাজারেই অপরিবর্তিত রয়েছে। চালের বাজারও একই রকম রয়েছে। কারওয়ানবাজারের সেনবাগ রাইস এজেন্সির মালিক মো. ইয়াসিন আলী বলেন, বাজারে বিভিন্ন ধরনের নাজির শাইল রয়েছে। এসব চালের কেজি ৪০ থেকে ৬২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মিনিকেট ৪৪ টাকা। ২৮ চাল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা দরে। কারওয়ানবাজারের মসলা মার্কেটে গিয়ে দেখা যায়, প্রায় সব ধরনের মসলার দামই কয়েকদিন যাবৎ অপরিবর্তিত রয়েছে। নূর জেনারেল স্টোরের কর্ণধার নূর ইসলাম বলেন, প্রতি কেজি ভারতীয় জিরা বিক্রি হচ্ছে ৩৪০ টাকা এবং ইরানি জিরার কেজি ৩৭০ টাকা করে। এছাড়া দাম বেড়েছে হাঁস ও মুরগির ডিমের। কারওয়ানবাজারের ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী জানান, গত সপ্তাহে যেখানে প্রতি হালি মুরগির ডিম বিক্রি হতো ৩৬ টাকা দরে, তা এখন বিক্রি হচ্ছে ৩৮ টাকা করে। তবে অপরিবর্তিত রয়েছে হাঁসের ডিমের দাম। এখন বিক্রি হচ্ছে হালি ৪৪ টাকা দরে। ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ১৪৫ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে। পাকিস্তানি মুরগির পিস হিসেবে বিক্রি হয়ে থাকে। ১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি মুরগি ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে