,

কমলাপুর স্টেশনে ৫ কেজি স্বর্ণসহ আটক ২

news-image

কমলাপুর রেল স্টেশন থেকে পাঁচ কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার সকাল ৭টার দিকে তাদেরকে আটক করা হয়। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ৫ কেজি স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও আটকদের নাম-পরিচয় বিষয়ে কোন তথ্য জানাননি। তিনি জানিয়েছেন, সকালে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেসের যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

তবে জিআরপির একটি সূত্র ঝোটন (২৩) ও রাহুল (২৭) নামে দুইজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আটক ওই ব্যক্তিদের কাছ থেকে রেলওয়ে থানা পুলিশ ৪০টি সোনার বার উদ্ধার করে। যার ওজন প্রায় ৫ কেজি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে