বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানি ঈদে গরু-মহিষ আসছে মিয়ানমার থেকে

news-image

ডেস্ক রির্পোট : টেকনাফ শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে একদিনে চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে ট্রলারযোগে এসব গবাদি পশু আমদানি করা হয়। এ আমদানির ফলে কোরবানি ঈদে জেলায় পশুর চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সূত্রে জানা যায়, ১৯ আগস্ট বুধবার সকালে মিয়ানমার থেকে কয়েকটি ট্রলারে প্রায় চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। আমদানি করা গবাদি পশু থেকে গত বুধবার অর্ধেক রাজস্ব প্রদান করা হয়। এতে সরকার এক লাখ টাকার মতো রাজস্ব পেয়েছে। তাছাড়া বৃহস্পতিবার অন্য গবাদি পশুর রাজস্ব আদায় করা হবে বলে জানা গেছে। আমদানিকৃত প্রতি গরু-মহিষ থেকে ৫শ টাকা হারে রাজস্ব আদায় করা হয়। 

বুধবার গবাদি পশু ব্যবসায়ী সাবরাং নয়াপাড়ার মো. শরীফ ৯৮টি গরু, টেকনাফ পৌরসভার মো. শফিক ১৮০টি, সদরের চান মিয়া ৪৯টি, শাহপরীরদ্বীপের ইসমাইল ৩০টি, আব্দু শুক্কুর ১৬টি, মো. আলম ১৮টি গরু মহিষ আমদানি করেছে বলে জানা গেছে।

করিডোর ব্যবসায়ী মো. শরীফ জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি করা হচ্ছে। তবে তা গত বছরের তুলনায় কম। তাদের অভিযোগ মিয়ানমার থেকে পশু আমদানি করা হলেও করিডোরে নেই কোনো ব্যাংক ও কাস্টম ব্যবস্থা। তাছাড়া পশু রাখার কোনো সুব্যবস্থাও নেই। গবাদি পশু আমদানিতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। এত কিছুর পরও জীবনের ঝুঁকি নিয়ে পশু ব্যবসা চালাচ্ছেন তারা। 
 
তিনি আরো জানান, গত তিন বছর ধরে বাঁধ ভেঙে সাগরের পানি প্রবেশ করে শাহপরীরদ্বীপ সড়ক বিছিন্ন রয়েছে। ফলে আমাদের যাতায়াত ও পশু পারাপারে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই আপাতত কোরবানির ঈদ পর্যন্ত শাহপরীরদ্বীপ করিডোরে অস্থায়ী ব্যাংক ও কাস্টমের শাখা ব্যবস্থা করা গেলে ব্যবসায়ীদের কষ্ট কিছুটা হলে লাঘব হবে। 

টেকনাফ শুল্ক স্টেশনের কাস্টম সুপার হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে করিডোরে ব্যবসায়ীরা গবাদি পশু আমদানি শুরু করেছেন। এ আমদানি প্রতিবছর সরকারি রাজস্ব প্রাপ্তিতে বড় ভূমিকা রাখছে। তাই এ গবাদি পশু আমদানিতে ব্যবসায়ীদের আরো বেশি এগিয়ে আশার আহ্বান জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা