,

অনলাইনে পরিবারবান্ধব গাড়ির খোঁজ

news-image

বিশ্বজুড়ে গাড়ি ক্রেতারা পরিবারবান্ধব গাড়িই বেশি খোঁজেন। গাড়ি নির্বাচনে মাইলেজ, রং এবং ব্র্যান্ড নিয়ে খোঁজখবর এখন অনেক কমে এসেছে। গাড়ি কেনায় এখন তাই জীবনধারাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। অনলাইনে গাড়ি কেনাবেচায় কারমুডি এখন বেশ জনপ্রিয়। গত মাসে কারমুডি .www.carmudi.com.bd-সাইটে ৭০ লাখেরও বেশি গাড়ির খোঁজ বিশ্লেষণ করেছে। এ সাইটে সবাই জীবনধারার অনুসারে এবং ঐতিহ্যবাহী অনুসন্ধান এ ধরনের খোঁজ নিয়ে থাকেন।
গবেষণায় উঠে এসেছে, আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে ৩৩ ভাগ গাড়ি ক্রেতারা পরিবারবান্ধব গাড়ির খোঁজ করেন। এছাড়া ১৯.৬ ভাগ অফরোড গাড়ি, ১১ ভাগ বিলাসবহুল গাড়ি এবং ৯.৬ ভাগ মানুষ এ সাইট ভিজিট করেন প্রথম গাড়ির খোঁজে।
বিশ্বজুড়ে এমনকি বাংলাদেশেও পরিবারের আয়তন এখন ছোট হয়ে আসছে। প্রসঙ্গত, ২০০০ সালে নারী প্রতি গড় জন্মহার ছিল ৩.১২। কিন্তু বর্তমানে এ হার ২.২১ ভাগে নেমে এসেছে। দ্য ইকোনমিস্টের তথ্য অনুসারে, মানুষ যত ধনী হয়ে উঠেছে, পরিবার আরও ছোট হয়ে এসেছে। আর যখন পরিবার ছোট হয়েছে, মানুষ হয়েছে ধনী। মানুষ যত ধনী হয়ে ওঠে, ডাটা থেকে দেখা গেছে তারা আরও পরিবারবান্ধব যানবাহন খোঁজে।
আফ্রিকায় ৩৯ ভাগ গাড়ি ক্রেতারা পরিবারবান্ধব গাড়ি পছন্দ করেন। আফ্রিকায় সবচেয়ে বেশি বিক্রি হয় টয়োটা হাইলাক্স। একটি এসইউভি গাড়িতে অন্তত ছয়জন যাত্রী যাতায়াত করতে পারেন।  এশিয়ায় পরিবার প্রতি ২.৩৮ জন শিশু। এখানে গাড়ির ক্রেতাদের ৩৩ ভাগ বিশেষভাবে পরিবারবান্ধব গাড়ি খোঁজেন। এ মহাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় সাশ্রয়ী টয়োটা করোলা। মধ্যপ্রাচ্যে ৩০.৭৯ ভাগ ক্রেতা খোঁজেন পরিবারবান্ধব গাড়ি। তবে গড়ে পরিবার প্রতি ২.১৫ শিশু হওয়া সত্ত্বেও শীর্ষ গাড়ি টয়োটা ল্যান্ড ক্রুজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে