,

কলকাতায় থেকে যাওয়ার ‘অফার’ পাচ্ছেন মীম

news-image

চলচ্চিত্রের এ সময়ের সবচেয়ে আলোচিত ও গুণী অভিনেত্রী বিদ্যা সিনহা মীম টানা একমাসের শুটিং-এ কলকাতা রয়েছেন। টলিউডের সোহমের সাথে তার নতুন ছবির কাজে প্রায় প্রতিদিন টলিপাড়ায় কাটছে তার সকাল। তবে ছবির ফাঁকে এর ভেতরে বেশ ক’টি পত্রিকার ফটোশুটেও অংশ নিয়েছেন। দিচ্ছেন ইন্টারভিউ। 
মীম বলেন, ‘ওরা আমার বেশকিছু কাজ সম্পর্কে জেনে নানারকম অফার দিচ্ছেন। একজন নির্মাতা তো মজা করে বলেই ফেললেন, ‘তুমিও আমাদের এখানে চলে আসো না।  জয়া’র মতো এখানে স্থায়ীভাবে ভাড়া নিয়ে থেকে যাও।’ 
আমার কথা হলো, টলিউডে তো এমনিতেই একগাদা নায়িকা, ওরাই তো ঠিকমতো কাজ পাচ্ছে না। সেখানে এই ছোট বাজারে আমি এসে কি করবো। পরে আমার বাংলাদেশি টিভিসি, ফিল্ম ও অন্যান্য কাজের পোর্টফোলিও জেনে চোখ কপালে তুলেছে। তবে জয়া আপুর অভিনয়ের ভক্ত আমি আগেও ছিলাম, এখনও আছি। জয়া আপুর রাজকাহিনি দেখার জন্য আমিও অপেক্ষায় রয়েছি। তাই তার সাথে আমার বড় আপু-ছোট আপু সম্পর্ক। আমি মনে করি টলিউডের চেয়ে আমাদের দেশে অনেক মেধাবী অভিনেত্রী রয়েছে।’

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী