,

ভালোবাসার প্রতিযোগিতায় শাহজাহানকে চ্যালেঞ্জ!

news-image

এ যেন সরাসরি চ্যালেঞ্জ ইতিহাসকে। একদিকে শাহজাহান আর অন্যদিকে ঔরঙ্গজেব। এই দুই মোঘল সম্রাটকে যেন টেক্কা দিতে চাইছেন ভারতের উত্তপ্রদেশের বুলন্দশহরের ৮০ বছরের এক বৃদ্ধ। স্ত্রীর স্মৃতিতে তৈরি করতে চলেছেন এক নতুন ‘তাজমহল।’
বুলন্দশহরের কসেরকলা গ্রামের বাসিন্দা ফৈজুল হাসান কাদরি পেশায় ছিলেন পোস্টমাস্টার। স্ত্রী বেগম তজমুলিকে বড্ড ভালোবাসতেন নিঃসন্তান ফৈজুল। ২০১১ সালের ডিসেম্বরে মৃত্যু হয় তজমুলি বেগমের। মৃত্যুর সময় স্ত্রীকে কথা দেন যে, তাঁর স্মৃতিতে তিনি বানাবেন ছোটো একটি তাজমহল।
২০১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ফৈজুল বানাতে শুরু করেছেন “তাজমহল।” স্মৃতি সৌধ তৈরির আগে কারিগরদের ঘুরিয়ে এনেছেন আগ্রার আসল তাজমহলে। তাঁরা সেখানে খুঁটিয়ে দেখেছেন নকশা। নিজের জমি ও স্ত্রীর গয়না বেচে এবং প্রভিডেন্ট ফান্ড থেকে প্রায় ১১ লাখ টাকা জোগাড় করেছেন ফৈজুল। এর জোরেই আপাতত খাড়া করেছেন “ছোটো তাজমহল”-র ইমারত। ফৈজুলের কাজে নজর রাখছে উত্তরপ্রদেশ সরকারও। ভবিষ্যতে যে এটিই সে রাজ্যের একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে তা যে আর বলার অপেক্ষা রাখে না। স্ত্রী মুমতাজের স্মৃতিতে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন দুনিয়ার ভালোবাসার অন্যতম সেরা নিদর্শন তাজমহল।  অন্যদিকে মা দিলরাস বানু বেগমের স্মৃতিতে ঔরঙ্গাবাদে স্মৃতি সৌধ “বিবি কা মকবরা” তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। সম্রাটদের তৈরি তাজমহল বা বিবি কা মকবরার সঙ্গে অবশ্য নিজের “ছোটো তাজমহল”-কে এক সারিতে বসাতে চান না সাবেক পোস্টমাস্টার ফৈজুল হাসান কাদরি। কিন্তু, ভালোবাসার প্রতিযোগিতায় হয়তো তিনি পাল্লা দিতেই পারেন মোঘল সম্রাটদের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ