,

ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে অপহরণের পর টানা ধর্ষণ: ৭ জনের বিরুদ্ধে মামলা

news-image

ঝালকাঠির রাজাপুরের উত্তর উত্তমপুর স্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১২) অপহরণ করে একাধিক বার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাকেরগঞ্জের চামটা গ্রামের রতন ফকিরের ছেলে ভণ্ড ওঝা সোলায়মান ফকিরসহ তার ৭ সহযোগির বিরুদ্ধে রাজাপুর থানায় গত ১৭ আগস্ট সোমবার গভীর রাতে মামলা হয়েছে। উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশ অপহৃত ওই স্কুল ছাত্রীকে এ ঘটনার প্রধান আসামির বাড়ি থেকে উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেছে।


মামলা সূত্র ও ওই স্কুল ছাত্রীর পিতা জানান, আসামি সোলায়মান ফকির দীর্ঘদিন ধরে রাজাপুরের বিভিন্ন এলাকায় কবিরাজ (ওঝা) হিসেবে ঝাড়-ফুক দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছিলেন। এ ব্যাপারে জনশ্রুতি থাকায় ওই স্কুল ছাত্রী ওঝা সোলায়মানের কাছে চিকিৎসা নিতে আসে। আর এ সুবাদে ওঝা মাঝে মধ্যে তাদের বাড়িতে আসতো এবং ওই ছাত্রীকে বিভিন্ন কু-প্রস্তাব দিত।
এ ঘটনা ওই ছাত্রী পরিবারের লোকজনকে জানালে প্রতারক ভণ্ড ওঝা সোলায়মান ফকিরকে বাড়িতে আসতে নিষেধ করলে ওই ওঝা বিভিন্নভাবে হুমকি দেয়। ওই স্কুল ছাত্রী ও পিতা জানান, এরপর গত ১৮ জুলাই তারিখ ঈদের দিন সকালে কদমতলা নামকস্থান থেকে ওৎ পেতে থাকা ভণ্ড সোলায়মান ফকির ওই স্কুল ছাত্রীর মুখমণ্ডলে অচেতন করা স্প্রে দিয়ে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে বাকেরগঞ্জের চামটার নিজবাড়িতে নিয়ে আটক রেখে একাধিকবার ধর্ষণ করে।


এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা ২০ জুলাই রাজাপুর থানায় জিডি (নং৭০০) করেন।
পরবর্তীতে ১৪ আগস্ট তারিখ রাতে গোপনে ওই এলাকার শিপনের স্ত্রী রিনার মোবাইল থেকে স্কুল ছাত্রী তার পরিবারের কাছে ফোন দিয়ে বিষয়টি জানায় এবং রাজাপুর থানা পুলিশের সহায়তায় বাকেরগঞ্জের নিয়ামতির নৌ-পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা ১৫ আগস্ট বিকেলে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে। রাজাপুর থানার পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, ওই স্কুল ছাত্রীকে ঝালকাঠি সদর হাপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দী রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, আসামিদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত