,

দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে যাচ্ছেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। শুভ্রা মুখার্জি মঙ্গলবার সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। প্রায় পক্ষকাল আগে হৃদরোগে আক্রান্ত হন শুভ্রা মুখার্জি। দিল্লিতে আর্মি (রিসার্চ অ্যান্ড রেফারেল) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’