বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত চায় বিএনপি

news-image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পুনঃতদন্ত দাবি করেছে বিএনপি। দলটি বলেছে, এ বিচারের পুনঃতদন্ত হলে বঙ্গবন্ধু হত্যায় তত্কালীন সেনা প্রধানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাদের ভূমিকা কী ছিল তা বেরিয়ে আসবে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুনঃতদন্তের এ দাবি করেন দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। রিপন বলেন, তা না করে ‘মনগড়া’ ‘কাল্পনিক’, ‘অসত্য’ অভিযোগ তুলে জিয়াউর রহমানের চরিত্রহনন করলে শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে না।
 
তিনি বলেন, গত ১৫ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক মনি ও সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহকে নিয়ে টকশো প্রচারিত হয়েছে। টকশোতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফজলুল হক মনি অভিযোগ করেছেন, ‘শেখ মুজিব হত্যার সঙ্গে সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ জড়িত ছিলেন।’ রিপন বলেন, তত্কালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তলব করার পরও কেন নিশ্চুপ ছিলেন সেনাপ্রধান কে এম শফিউল্লাহ? হত্যাকাণ্ডের পর শফিউল্লাহ কেন প্রেসিডেন্টের বাসস্থান পরিদর্শনে যাননি- প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি মনে করি, তদন্ত হলে শফিউল্লাহর মনে কি ছিলো, কেন তিনি পদক্ষেপ নেননি, প্রেসিডেন্ট তলব করার পর কেন তিনি ব্যবস্থা নিলেন না, কেন ঘটনার পর প্রেসিডেন্টের বাসস্থান পরিদর্শনে যাননি- এসব বিষয় বেরিয়ে আসবে।’ এসব তদন্ত তাদের নিজেদের ঘর থেকে শুরু করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা