,

কুমিল্লায় বিএসএফের ২ সদস্য আটক

news-image

কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী শুভানগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কুমিল্লা-১০ বিজিবির নিকট হস্তান্তর করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, সকালে বিএসএফের দুজন সদস্য অস্ত্র নিয়ে মনির নামের একজন ব্যক্তিকে আটক করতে ধাওয়া করে।

একপর্যায়ে মনির বাংলাদেশের শুভানগর গ্রামে দৌঁড়ে এলে অস্ত্র নিয়ে ওই দুই বিএসএফ সদস্যও বাংলাদেশের সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ওই গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তিকে রাইফেল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে উত্তেজিত স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে আটক করে।

ঘটনাস্থল থেকে সকার সোয়া ১১টায় মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির বৌয়ারা বাজার সীমান্ত ফাঁড়ির ইনচার্জ ল্যান্স নায়েক আবদুল লতিফ। তিনি জানান, আটককৃতদের বৌয়ারা বাজার সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী আটককৃত একজনের নাম রবিউল এবং অপরজনের নাম এখনো জানা যায়নি। খবর পেয়ে বিজিবির সিনিয়র কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।   

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা