,

গর্ভধারণ কঠিন হতে পারে পরিশ্রমী নারীদের জন্যে

news-image

নতুন এক গবেষণায় সাবধান বাণী দেওয়া হয়েছে কর্মজীবী নারীদের জন্যে। সেখানে বলা হয়, কাজপাগল নারী যারা ভারী জিনিস উত্তোলন করেন তাদের পক্ষে গর্ভধারণ করা এতো সহজ নয়। হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর এক দল গবেষক এ গবেষণা করেন। প্রধান গবেষক অড্রে গাসকিনস জানান, গবেষণায় দেখা গেছে, অফিসে বা বাড়িতে যে সকল নারী সারাক্ষণ কাজ করতে পছন্দ করেন ও ভারী জিনিস উত্তোলন করেন, তাদের পক্ষে গর্ভধারণ প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে।

এ গবেষণায় গবেষকরা এমন নারীদের বহু তথ্য পর্যালোচনা করেন যারা গর্ভধারণের চেষ্টা করছেন। এদের সবার বয়স ৩৩ বছরের মধ্যে। দেখা গেছে, এ সকল নারীদের ৪৪ শতাংশের সমস্যা স্থূলতা এবং ২২ শতাংশ ধূমপায়ী ছিলেন বা এখনো ধূমপান করছেন। এ ছাড়া ১৬ শতাংশের এ ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও তারা গর্ভধারণ করতে পারছেন না। গবেষণায় জানা যায়, এদের সবাই সকালে বা রাতে অথবা সারাদিন জুড়েই প্রচুর পরিশ্রম করেন। এদের মধ্যে এক-তৃতীয়াংশ নারী দিনে প্রায় আট ঘণ্টার মতো দাঁড়িতে কাজ করেন। আর ৪০ শতাংশ দিনে অন্তত ৫ বার ভালী জিনিস উত্তোলনের কথা জানান।

গবেষণায় জানা যায়, যারা ভারী বস্তু উত্তোলন করেন তাদের গর্ভধারণের সময়কাল ৩৩ শতাংশ দীর্ঘ হয়ে পড়ে। এ ছাড়া দীর্ঘ সময় অন্যান্য কাজেও ব্যস্ত থাকলে নারীদের গর্ভবতী হওয়া কঠিন হবে। কাজেই যে সকল কর্মজীবী নারী সন্তান ধারণ করতে চান তাদের বিষয়টি মাথায় রাখতে হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ