,

রাশিয়ায় ফুল আমদানিতে নিষেধাজ্ঞা

news-image

রাশিয়ায় ফুল আমদানিতে নিষেধাজ্ঞাফুল ও ফুলের চারা ইউরোপীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় না থাকায় নেদারল্যান্ড থেকে এ-দু'টি জিনিস আমদানি করে থাকে রাশিয়া। তবে ডাচ ফুলে জীবাণুর উপস্থিতি পাওয়ার অভিযোগ করে সেখান থেকে ফুল আমদানিতে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে রুশ কর্তৃপক্ষ। এই অবস্থায় রুশ ফুল উৎপাদকরা বলছেন, নিষেধাজ্ঞা জারি করা হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাদের।

রুশ গোলাপের সৌন্দর্য অতুলনীয়। তাই রাশিয়ায় বেড়াতে গেলে সবাই একবার হলেও বাণিজ্যিক গ্রিনহাউজগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তরতাজা সুরভিত এসব রুশ ফুলের পেছনে যে দেশটির নাম রয়েছে তা হচ্ছে নেদারল্যান্ড। প্রতিবছর সেখান থেকে হাজার হাজার টন ফুলের কুঁড়ি ও চারা আমদানি করে রাশিয়া। গত বছর প্রায় ২২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারের ডাচ ফুলের কুঁড়ি কিনেছে দেশটি।

তবে সম্প্রতি রুশ স্বাস্থ্যবিষয়ক নজরদারি সংস্থা রোজেলখোদনাদজর আমদানি করা ডাচ ফুলে ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়ার কথা জানায়। এর পরপরই জীবাণু লাগা কুঁড়ি ও চারা পুড়িয়ে ফেলা হয়। পরিমাণে তা আমদানি করা ফুলের প্রায় ১০ শতাংশ।

রুশ সরকার বলছে, তাদের উপর ইইউ'র নিষেধাজ্ঞার সুযোগে ইউরোপের কিছু দেশ অসৎ ফায়দা লোটার চেষ্টা করছে। আন্তর্জাতিক মান রক্ষা বা নিয়ন্ত্রণ না করেই তারা রাশিয়ায় নিম্নমানের পণ্য পাঠাচ্ছে। পুতিন সরকার এটা চলতে দিতে আগ্রহী নয়। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর শঙ্কিত হয়ে পড়েছেন রুশ ফুল উৎপাদকরা। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রুশ সরকার তাদের উপর চাপিয়ে দেয়া ইইউর নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবেই ফুল ও তার চারার ওপর এই নিষেধাজ্ঞার কথা ভাবছে, যেমনটা করা হয়েছে ইউরোপসহ কয়েকটি দেশের খাদ্য ও কৃষিপণ্যের ক্ষেত্রে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ