শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্য ধরে রাখবে যেসব খাবার

news-image

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারসময় এবং বয়স একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ছাপটাও আমাদের ত্বকে পড়ে। এ সময় প্রত্যেকেই ত্বকের তারুণ্য ধরে রাখতে চান। তাদের কেউ কেউ এ সময় ব্যায়াম করেন, আবার কেউবা আশ্রয় নেন নানা প্রসাধনীর। এতে করে বেশিরভাগ সময়ই তারুণ্য ধরে রাখা সম্ভব নাও হতে পারে। চিন্তার কারণ নেই। এমন কিছু খাবার আছে যা নিয়মিত খেলে স্থায়ীভাবে তারুণ্য ধরে রাখা সম্ভব।  

জেনে নিন তারুণ্য ধরে রাখতে যা খাবেন- 

গ্রিন টি বা সবুজ চা
সবুজ চায়ে একাধিক পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ভাঁজহীন ত্বক এবং আভ্যন্তরীণ অবস্থা ভালো রাখতে সাহায্য করে। কাজেই তারুণ্য ধরে রাখতে নিয়মিত সবুজ চা পান করার চেষ্টা করুন।
download (1)

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারপ্রচুর পানি পান করুন
তারুণ্য ধরে রাখার পাশাপাশি সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পানি পানের কোনো বিকল্প নেই। শরীরের ভেতরের বর্জ্য পদার্থগুলোতে দূর করতে সাহায্য করে পানি। এটি শরীরের অতিরিক্ত ওজন কমাতে এবং স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখতেও ভূমিকা রাখে।
b

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারঅ্যাভোকাডো
এটিও তারুণ্য ধরে রাখতে কার্যকরী। এতে উচ্চ মাত্রার ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের মৃত ও ভগ্ন কোষকে পুনর্গঠনে সহায়তা করে। এছাড়া ত্বককে সতেজ দেখাতেও ভূমিকা রাখে অ্যাভোকাডো।
c

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারডার্ক চকলেট
এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ভিটামিন বি রয়েছে যা শরীরের বাড়তি চর্বি পুড়িয়ে ওজন কমাতে সহায়তা করে। শুধু তাই নয়, এই খাবারটি  চুলের গুণগত মানও ভালো রাখে।  
d

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারগাজর
অকালে বলিরেখা পরা থেকে রক্ষা করে গাজর। এটি ভিটামিন-এ এর ভালো উৎস যা কোষের যে কোনো ক্ষতি, ত্বকের কালো দাগ ও অস্বাভাবিক রঙ ইত্যাদি সমস্যা সারিয়ে তোলে। এই খাবারটি নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এছাড়া এটি চোখের আশেপাশের ত্বকের রক্ত প্রবাহ ঠিক রাখে। তাই তারুণ্য ধরে রাখতে খাবারটি নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। 

তারুণ্য ধরে রাখবে যেসবe খাবারআপেল

এতে পলিফেনল নামে এমন এক উপাদান রয়েছে যা অকাল বার্ধক্যের জন্য দায়ী কোষগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে।  এছাড়া এতে উচ্চ আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।f

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারব্লুবেরি
উচ্চ ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়াম সমৃদ্ধ ব্লুবেরি শরীরে বার্ধক্যের বিরুদ্ধে কাজ করে। এর ফলে ত্বকের ফোলা ভাব কমায়। কাজেই তারুণ্য ধরে রাখতে খাবারটি নিয়মিত খান।

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারলাল আঙ্গুর
বুড়িয়ে যাওয়া প্রতিরোধে চমৎকার কাজ করে লাল আঙ্গুর। এছাড়া শরীরকে স্বাস্থ্যবান রাখতেও ভূমিকা রাখে এটি।

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারসবুজ শাকসবজিi
এতে প্রচুর পরিমাণে আঁশ, ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে যা হার্ট সুস্থ রাখার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে। ফলে সহজেই তারুণ্য ধরে রাখা সহজ হয়। 

তারুণ্য ধরে রাখবে যেসব খাবারকাঠবাদাম

j


এতে সেলেনিয়াম নামে এমন এক উপাদান রয়েছে যা ত্বকের স্থিতিস্থাপকতার উন্নতির জন্য দায়ী। শুধু তাই নয়, ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে কাঠবাদাম।

প্রতিটি মানুষেরই ইচ্ছে থাকে যে কোন মূল্যে বয়স কমিয়ে আনতে। আর সামান্য কিছু খাবার গ্রহণের মধ্যেই যদি এই ইচ্ছা পূরণ হয় তাহলে আর দেরি কেন। আজ থেকেই উপরোক্ত খাবারগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। তাতে সুস্থ থাকার পাশাপাশি তারুণ্যও বজায় থাকবে।