,

হাই হিলে নানা ক্ষতি

news-image

হাই হিলে নানা ক্ষতিস্বাভাবিকের চেয়ে যেসব নারীরা একটু খাটো তাদের মধ্যে সবসময়ই লম্বা হওয়ার একটা প্রবণতা লক্ষ করা যায়। এজন্য বাইরে বের হওয়ার আগে তাদের বেশিরভাগই হাই হিল ব্যবহার করে থাকেন। তারা মনে করেন, এর ফলে তাদের একটু লম্বা লাগার পাশাপাশি পা দুটো দেখতেও অনেক সুন্দর লাগবে। হাই হিল ব্যবহারে সাময়িকভাবে লম্বা লাগলেও এগুলো শরীরের অনেক ক্ষতি করে। কখনও কখনও এর কারণে সারা জীবনের জন্য দুর্ভোগ পোহাতে হয় নারীদের। কাজেই বিপদ এড়াতে হাই হিল পড়া থেকে বিরত থাকাই ভালো। 

জেনে নিন হাই হিল পরার পাঁচটি ক্ষতিকর দিক সম্পর্কে-

হাই হিলে নানা ক্ষতিহাঁটুর ক্ষতি করে 1439013838
নিয়মিত হাই হিল পরলে হাঁটুর মারাত্নক ক্ষতি হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাই হিল জুতো পরলে হাঁটুতে চাপ পড়ে। স্বাভাবিকের চেয়ে মাত্র ৫ সেন্টিমিটার উঁচু হিলের স্যান্ডেল পরলেই হাঁটুতে অন্তত ২৩ শতাংশ চাপ বেড়ে যায়। বেশিদিন হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ার কারণে অনেকের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আর পুরুষের চেয়ে মেয়েদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দ্বিগুণেরও বেশি।

হাই হিলে নানা ক্ষতিমেরুদণ্ড থেকে পা পর্যন্ত ব্যথা
হাই হিল পরলে মেরুদণ্ড এবং মেরুদণ্ড আর নিতম্বের মাঝের জায়গা অর্থাৎ শ্রোণীর ওপরেও অতিরিক্ত চাপ পড়ে। এ কারণে কিছুদিন পরই মেরুদণ্ড, শ্রোণী এবং পায়ের পেশিতে ব্যথা শুরু হয় এবং এক সময় এই রোগ স্থায়ী হয়ে যায়।
1439013501

হাই হিলে নানা ক্ষতিমাংসপেশির ক্ষতি
উঁচু হিলে পরলে পা সব সময় স্বাভাবিকের চেয়ে উঁচু হয়ে থাকে। তাছাড়া সারাক্ষণ বেশি চাপ পড়ার কারণে মাংসপেশিগুলোতে ব্যথা যেমন ‘সাইটিকা’ ও অন্যান্য জটিলতা দেখা দেয়।

হাই হিলে নানা ক্ষতিঘাড়ে ব্যথা
হাই হিল জুতো শুধু মেরুদণ্ড, শ্রোণী এবং পা নয়, ঘাড়েরও ক্ষতি করে। অনেক সময় হাই হিলের কারণে মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থানও বদলে যায়। 
1439013539

হাই হিলে নানা ক্ষতিহাড়ের ক্ষতি
ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাই হিল দীর্ঘদিন পরার কারণে পায়ের হাড় নাজুক হয়ে যায়। এতে হাড়ে চিড় ধরে, এমনকি কখনো কখনো তা ভেঙেও যায়। তখন নারীদের সারাটা জীবন ভুগতে হয়।  
1439013520
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ