,

কুষ্টিয়ায় আ.লীগের চার নেতার ১০টি অস্ত্রের নিবন্ধন বাতিল

news-image

কুষ্টিয়ায় আ.লীগের চার নেতার ১০টি অস্ত্রের নিবন্ধন বাতিলকুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে থাকা ১০টি আগ্নেয়াস্ত্রের নিবন্ধন বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন আজ দুপুরে আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাইসেন্স বাতিলের তালিকা পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে।

প্রশাসনের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, বাতিল হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান লাবুর একটি; সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের তিনটি, শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের দুটি; মিরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহেদ জোয়ার্দারের একটি, মিরপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আলী জোয়ার্দারের একটি এবং কুষ্টিয়া পৌর ৬ নম্বর হাউজিং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মোস্তাফিজুর রহমানের একটি। অন্য অস্ত্রের ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। এসব অস্ত্রের মধ্যে ১৫ আগস্ট সংঘর্ষের সময় যে শটগানটি ব্যবহার করা হয়েছে, সেটিও রয়েছে। এই শটগানটি মোমিনুর রহমানের নামে নিবন্ধন করা।

জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম জানিয়েছেন, এরই মধ্যে ছয়টি অস্ত্র জব্দ করা হয়েছে। সংঘর্ষের সময় ব্যবহৃত শটগানটিসহ বাকি চারটি আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য মালিকদের জানানো হচ্ছে। তাঁরা নিজে থেকে এসব অস্ত্র জমা না দিলে সেগুলো অবৈধ বলে বিবেচিত হবে। উল্লেখ্য, গত শনিবার জাতীয় শোক দিবসে র‍্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হন। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আজ সোমবার জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) এ সিদ্ধান্ত নেন।

গত শনিবার জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের র‍্যালি শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মোমিনুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সবুজ হোসেন (২৪) নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ