,

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধংসাবশেষ পাওয়া গেছে

news-image

৫৪ আরোহী সহ নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার বিমানটির ধংসাবশেষের খোঁজ মিলেছে। কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যন্ত পশ্চিম পাপুয়া এলাকায় ধংসাবাশেষ দেখা গেছে। গতকাল স্থানীয় সময় দুপুর ২:৫৫ মিনিটে ত্রিগানা এয়ারের ফ্লাইটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাদেশিক রাজধানী জয়পুরা থেকে বিমানটি ওকসিবিলে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বিনটাং পাহাড়ি অঞ্চলের স্থানীয়রা বিমানটি খুজে পেয়েছেন। এরপর উদ্ধারকারী বিমানও ধংসাবশেষের অবস্থান শনাক্ত করেছে। ইন্দোনেশিয়ার পোস্টাল অফিস বিবিসিকে জানিয়েছেন, পাপুয়ার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র গ্রামবাসীদের জন্য বিমানটিতে করে প্রায় ৫ লাখ ডলার নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় মূদ্রায় যার অঙ্ক ৬৫০ কোটি। বিমানের যাত্রীদের মধ্যে ৪৪ জন ছিলেন প্রাপ্তবয়স্ক। এছাড়া পাচ শিশু ও নবজাতক ছিল। বিমানের ক্র ছিলেন আরও পাচ জন। দূর্ঘটনা থেকে কেউ বাচতে সক্ষম হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউডোডো টুইটারে সমবেদনা জানিয়ে ভুক্তোভুগীদের জন্য দেশবাশীকে একসঙ্গে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। দূর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায় নি। তবে খারাপ আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর