,

এবার রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ সভাপতি অভিযুক্ত

news-image

রাজধানারী হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি মোবাইল চুরির অভিযোগে রাজা মিয়া (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ফুফু রতনা আক্তার ঢামেক হাসপাতালে এ অভিযোগ করেছেন। নিহত রাজার বাবার নাম বাবুল মিয়া। ৪৬ নম্বর গণকটুলীতে তাদের বাসা। রতনা আক্তার আরো জানান, মোবাইল সেট চুরির অভিযোগে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু সোমবার দুপুরে রাজাকে ধরে তার বাসায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার ডিউটি অফিসার আবুল কালাজ আজাদ বলেন, গণকটুলী এলাকায় এধরণের একটি ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ