,

৭৬ শিশুর মৃত্যুতে ৬ জনের কারাদণ্ড

news-image

ভেজাল প্যারাসিটামল সেবনে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ওষুধ প্রস্তুতকারি কোম্পানি বিসিআই ফার্মাসিউটিক্যালসের পরিচালক, ব্যবস্থাপকসহ ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- বিসিআই বাংলাদেশ কোম্পানির পরিচালক শাজাহান সরকার, নির্বাহী পরিচালক এস এম বদরদ্দোজা, পরিচালক নূরুন্নাহার বেগম, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, পরিচালক শামসুল হক ও ব্যবস্থাপক (উৎপাদন) এমতাজুল হক।


সোমবার দুপুরে ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় শুধু শাহজাহান সরকার উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। মামলাটি প্রায়  ২৩ বছর আগে দায়ের করা হয়েছিল। রাজধানীর জিগাতলার কারখানায় উৎপাদিত প্যারাসিটামল সিরাপে (ব্যাচ নং- ৯২১০০২) বিষাক্ত পদার্থ থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তৎকালীন ওষুধ প্রশাসন পরিদফতরের তত্ত্বাবধায়ক আবুল খায়ের চৌধুরী ড্রাগ আইনে আদালতে এ মামলাটি দায়ের করেন। ১৯৯২ সালের ১৮ নভেম্বর ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ১৬(সি)/১৭ ধারায় মামলাটি করা হয়। ১৯৯৪ সালের ২ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা