বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষ নির্বাচন দিলে প্রধানমন্ত্রী স্মরণীয় হয়ে থাকবেন: রিপন

news-image

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিলে শেখ হাসিনার রাজনৈতিক পরাজয় ঘটবে না। তার এই ত্যাগের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।
'দেশের স্বার্থে জনগণের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি' প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে সাদুবাদ জানান রিপন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বেশি ত্যাগ স্বীকার করতে হবে না। সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিন। মেকি সংসদ নিয়ে বেশিদিন চলা যায় না মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই। বিরোধীদলও সংসদের নির্বাচিত নয়। এছাড়া সরকারের নৈতিক কর্তৃত্ব না থাকায় সারাদেশে খুনোখুনির পরিস্থিতি চলছে। আশাকরি প্রধানমন্ত্রী এ বিষয়টি অনুধাবন করবেন।


চাঁদপুরের কচুয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর যুবলীগের হামলার নিন্দাও জানান রিপন।
বিএনপির এই মুখপাত্র বলেন, এধরনের ঘটনা কোনো সভ্য দেশে ঘটেছে বলে আমার জানা নেই। আগে চাঁদাবাজি হতো ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন সেক্টরে। কিন্তু এখন শিক্ষাপ্রতিষ্ঠানেও চাঁদাবাজিতে নেমেছে সরকারদলীয় নেতাকর্মীরা। এসবের প্রতিবাদের জন্য শান্তিপূর্ণ মানববন্ধন করার পরিস্থিতিও দেশে নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আবদুল হালিম, এম এ কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা