,

আমিরাতের মসজিদে মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের তৃতীয় বৃহত্তর মসজিদে গেলেন ভারতের হিন্দুত্ববাদী দল ক্ষমতাসীন বিজেপির নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার বিরুদ্ভে হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়ানোর এবং মুসলিম বিদ্বেষের অভিযোগ আনছেন ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়।

নানা বিতর্কের মধ্যেই ৩৪ বছর পরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দুই দিনের সরকারি সফরে আরব দেশ আমিরাতে যান মোদি। এ সফরের মাঝে রোববার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ মসজিদে যান তিনি। এটি সৌদি আরবের মক্কা ও মদিনার পরে দুবাইয়ের এই মসজিদ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ।

বিখ্যাত এই মসজিদটি নির্মাণ করতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মার্বেল পাথর আমদানি করা হয়েছিল। এ মসজিদেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট। এ কার্পেটে অনেকে একসঙ্গে প্রার্থনা করতে পারে।

ভারতের গুজরাট রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গার নির্দেশনার অভিযোগ রয়েছে। এক যুগ আগে ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় ১ হাজার মুসলিম নাগরিক প্রাণ হারায়। তবে মোদি এ দাঙ্গার কথা অস্বীকার করেছিলেন এবং ভারতের উচ্চ আদালতও তার বিরুদ্ধে কোন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

১৯৮১ সালে ইন্দিরা গান্ধীর পরে আর কোনও প্রধানমন্ত্রী আরব আমিরাতের মাটিতে পা রাখেননি। ফলে ৩৪ বছর পরে রোববার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর বিমান আবুধাবির মাটি স্পর্শ করেছে। তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে সৃষ্ট হবে নতুন ইতিহাস এমনটাই ধারণা করছেন ভারতের পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষকরা।

এ সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানিক্ষেত্রে সহযোগিতা ও জঙ্গি প্রতিরোধে আলোচনা করবেন মোদি। ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যের পরিমাণ গত কয়েক বছর ধরেই নিম্নগামী।

যুক্তরাষ্ট্র ও চীনের পরেই বাণিজ্যের অঙ্কে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই শক্তিকেই আরও শক্ত করে দাঁড় করাতে চান মোদি।  ভারতে পেট্র্রোলিয়াম ক্ষেত্রে পরিকাঠামোর বিকাশে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চান মোদি। সে দেশে ভারতীয় পণ্য রফতানি বাড়ানোর উপরেও জোর দিচ্ছেন।

আরব আমিরাতের বিভিন্ন শহরে বাস করে বেশ কয়েক লাখ ভারতীয় নাগরিক। তারা আমিরাতের  বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। ভারতীয় শ্রমিকদের সঙ্গেও দেখা করেছেন মোদি। মোদির এ সাক্ষাৎ ভারতীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। সোমবার দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৫০ লাখ ভারতীয় নাগরিকের সমাবেশে বক্তৃতা দেবেন মোদি। সূত্র: আরব নিউজ ও আনন্দবাজার 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা