,

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১১০

news-image

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১১০ জন নিহত। এছাড়া  আহত হয়েছে প্রায় ৩০০ লোক। রোববার দেশটির রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী দুমা শহরের একটি মার্কেটে ওই হামলা চালানো হয়। এ নিয়ে আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত ওই শহরটিতে এক সপ্তাহের মধ্যে দুইবার হামলা চালানো হলো।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার আলজাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী ওই মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, হতাহতদের বেশির ভাগই বেসামরিক লোক। দুমার স্থানীয় ফটোগ্রাফার ফারিয়াস আব্দুল্লাহ আলজাজিরাকে জানান, দুমা অঞ্চলের মধ্যে ওটিই সবচেয়ে মার্কেট। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার দুমা শহরের ওই একই মার্কেটে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ২৭ জন লোক নিহত হয়। যার বেশির ভাগই বেসামরিক লোক। দুমা শহরটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের নিয়ন্ত্রণে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ