,

মাসুদ রানার সন্তানের মা হচ্ছেন শায়না আমিন

news-image

দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত শায়না আমিন। প্রেম ও দ্বিতীয় বিয়ে নিয়ে গুজব গুঞ্জন শোনা গেলেও প্রবাসী যুবককে বিয়ে করে এ বছর এপ্রিল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। বিয়ের নিয়ে লুকোছাপা করলেও সম্প্রতি প্রকাশ করলেন, প্রথমবারের মত মা হতে যাচ্ছেন এই মডেল ও অভিনেত্রী।
স্ফীত গর্ভের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন শায়না আমিন, লিখেছেন 'আমি আমার পেটে দোয়া বহন করছি'। স্ট্যাটাসের কমেন্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নামী দামী তারকারা।
চলতি বছরের মে মাসে প্রচারের আলোয় আসে শায়নার বিয়ে। জানা যায়, লন্ডন প্রবাসী মাসুদ রানা নামে এক বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি। ২০১৪ সালের শেষের দিকেই মিডিয়াতে তার উপস্থিতি ছিলো না বললেই চলে। কারণ হিসেবে তিনি সংবাদমাধ্যমে বলতেন, 'পরিবার নিয়ে ব্যস্ত আছি আমি।'
তখন বিয়ের খবরকে নিছক গুজব বলে উড়িয়ে দেন। এপ্রিলে যুক্তরাজ্যে পাড়ি জমান শায়না, গুজব পরিনত হয় গুঞ্জনে। যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশী সূত্রে প্রকাশ হয়ে যায়, মাসুদ রানাকে বিয়ে করে সেখানেই সংসার করছেন শায়না আমিন। নিজের ফেসবুকেও স্বামী ও সংসারের ছবি প্রকাশ করতে শুরু করেন তিনি।
২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। কিন্তু বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন তিনি। এমনকি বিয়ের কাবিননামা ইন্টারনেটে ছড়িয়ে গেলে তা নিয়ে হৈ চৈ শুরু হয়। তবে ব্যক্তিগত জীবনের দূঃখ গাঁথা ভুলে ক্যারিয়ারেই ব্যস্ত ছিলেন শায়না।
২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। ২০১১ সালে ‘এক জীবন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন তিনি। বিজ্ঞাপন আর ছোটপর্দায় কাজের পাশাপাশি বড়পর্দায়ও সাবলীল ছিলেন তিনি। এখন পর্যন্ত ‘মেহেরজান’, ‘পিতা’ ও ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ