,

চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার বাতাসের দিক পরিবর্তনের ফলে বিস্ফোরণস্থলে নতুন করে আগুন জ্বলে ওঠে এবং বিষাক্ত গ্যাস লোকালয়ে চলে আসার শঙ্কা তৈরি হওয়ায় দুটি স্কুলে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
তবে ঠিক কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য চীনা গণমাধ্যমে দেওয়া হয়নি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাস্থলে এখনও অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের ৮৫ জনই দমকলকর্মী।
তিয়ানজিনের দমকল প্রধান ঝোউ তিয়ান বলেছেন, যে গুদামে বিস্ফোরণ ঘটেছে, সেখানে বিভিন্ন ধরনের বিপজ্জনক রাসায়নিক ও বিস্ফোরকের মজুদ ছিল। বিস্ফোরণে বিভিন্ন ধরনের উপাদান মিশে যাওয়ায় ঘটনাস্থলে যে কোনো সময় রাসায়নিক বিক্রিয়া কিংবা বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে।
বুধবার গভীর রাতে বন্দরের কাছে ওই গুদামে ত্রিশ সেকেন্ডের ব্যবধানে দুই দফা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ