,

স্ত্রীর রোগমুক্তি কামনা‌য় ভারতের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ফোন

news-image

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর গুরুতর অসুস্থ স্ত্রী শুভ্রা মুখার্জীর আশু রোগ মুক্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ্রা মুখার্জীর অসুস্থতার খবর শুনে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রণব মুখার্জীকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২০ মিনিট আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ্রা মুখার্জীর শারীরিক অবস্থার বিস্তারিত খোজখবর নেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আরো জানান, এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনাও প্রণব মুখার্জীর সাথে কথা বলেন ও তার স্ত্রীর আশু রোগ মুক্তি কামনা করেন। প্রধানমন্ত্রীর সাথে আলাপকালে শ্রী প্রণব মুখাজী বাংলাদেশের জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, ইতোমধ্যেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটি পড়েছেন এবং তিনি এর উল্লেখযোগ্য দিকগুলো উদৃত করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ