,

ডায়েট দিয়েই ডায়াবেটিস দমন

news-image

ডায়াবেটিস এখন অতি সাধারণ রোগ। আর ডায়াবেটিস মানে অনেক অনেক ওষুধের ঝামেলা। অথচ কিছু কিছু ডায়েট মেনে চললে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে।

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস মেথি ভেজানো পানি বা লেবু মেশানো পানি পান করুন। এতে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে।

ব্রেকফাস্টে এক গ্লাস স্কিমড মিল্ক খান চিনি ছাড়া। দুটি ডিমের সাদা অংশের ওমলেট। সঙ্গে ২ পিস মাল্টি গ্রেন ব্রেড।

বেলা ১১টার সময় একটা ফল খান। আপেল বা ন্যাশপাতি খাওয়ার চেষ্টা করুন।

দুপুরে এক বাটি সালাদ। দুটি বা তিনটি রুটি, এক বাটি ডাল, সব্জি সেদ্ধ ( সবুজ সব্জি) যেন বেশি থাকে। এক ছোট বাটি লো ফ্যাট টক দই। যারা আমিষ খান দু টুকরো চিকেন খেতে পারেন।

বিকেল ৪টার সময় এক গ্লাস চিনি ছাড়া লস্যি বা বাটার মিল্ক খেতে পারেন।

সন্ধ্যাবেলায় একবাটি ভিজানো ছোলা, বা স্প্রাউট খেতে পারেন। কিংবা এক মুঠো ছোলা ভাজাও চলতে পারে। যদি খুব খিদে পায় তাহলে একটা ডিমের সাদা অংশ সেদ্ধ করা রাখুন ডায়েটে। সঙ্গে একটা আপেল। এক কাপ গ্রিন টি‚ সঙ্গে দুটো বিস্কুটও চলতে পারে।

রাতে এক বাটি স্যুপ, সঙ্গে দুটি বা তিনটি রুটি। এক বাটি ডাল। লো ফ্যাট পনির বা চিকেনও নিতে পারেন সঙ্গে। রাতে শোয়ার সময় এক গ্লাস চিনি ছাড়া দুধ খেতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে