,

ইন্টারনেট ব্যবহারে বুদ্ধিমত্তা কমে

news-image

আপনার কাজ যখন অন্য কেউ বা কোনো যন্ত্র করে দেয় তখন আপনি স্বাভাবিকভাবেই অলস হয়ে পড়বেন। আর ঠিক একই ব্যাপার হচ্ছে ইন্টারনেট ও কম্পিউটারের ক্ষেত্রে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ইন্টারনেট যখন হাতের কাছেই থাকে, তখন একটু খোঁজ করলেই বহু তথ্য পাওয়া যায়। আর এ প্রবণতাতেই মানুষের স্মৃতিশক্তি কমে যাচ্ছে বলে এক গবেষণায় জানা গেছে।
কোনো বিষয়ে মানুষ যখন সার্চ করে তথ্য সংগ্রহ করে এবং নিজের বুদ্ধির ওপর নির্ভর করে না তখন তা কিছুটা বিভ্রান্তি তৈরি করে।
যেকোনো প্রয়োজনে ইন্টারনেট ব্রাউজ করার প্রবণতা রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে এ বিষয়টি অনেকাংশে সত্য হয়ে দেখা দিচ্ছে। বাইরের নানা তথ্যগুলো যখন হাতের নাগালে থাকে তখন স্মৃতিতে সব বিষয় ধারণ করে রাখার প্রয়োজন হারায়। আর এতেই কমছে মস্তিষ্কের ক্ষমতা।
যুক্তরাজ্যের ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বাইরের তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এ বিষয়টি হচ্ছে। ইয়েল ইউনিভার্সিটির গবেষক ম্যাথিউ ফিশার বলেন, 'ইন্টারনেট একটি শক্তিশালী বিষয়। এখানে আপনি যে কোনো প্রশ্ন দিতে পারেন এবং তার মাধ্যমে সারা বিশ্বের জ্ঞান আপনার আঙুলের ইশারাতেই চলে আসবে।'


ফিশার আরো বলেন, 'এটা আপনার জ্ঞান ও বাইরের উৎসের মাঝে খুবই সহজেই বিভ্রান্তি তৈরি করে। যখন মানুষ সত্যিকার নিজের বুদ্ধি ধারণ করে তখন তারা প্রায়ই ভুল হতে পারে। এটি নির্ভর করে তার জ্ঞান ও ইন্টারনেটের ওপর নির্ভরশীলতার ওপর।' গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে 'জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি : জেনারেল'-এ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ