,

চীনে আরও বিস্ফোরণের শঙ্কা

news-image

ডেস্ক রির্পোট : চীনের উত্তরাঞ্চলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ২১ জনই অগ্নিনির্বাপক দলের সদস্য। আর সেখানে ফের বিস্ফোরণের সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় ইতোমধ্যেই বিস্ফোরণস্থলের তিন কিলোমিটার ব্যাসার্ধের এলাকা ফাঁকা করার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ওই গুদামে বিস্ফোরক দ্রব্যের একটি চালান নেয়ার সময় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ৩০ সেকেন্ড পর শোনা যায় দ্বিতীয় বিস্ফোরণের আওয়াজ। দ্বিতীয়টি প্রথম বিস্ফোরণের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মর্মান্তিক এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭২১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ৩৩ জন গুরুতর আহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, তিয়ানজিনের ওই পণ্য গুদামের মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। সামরিক বাহিনীর ২১৭ সদস্যের রাসায়নিক দ্রব্য বিশেষজ্ঞের একটি দল এখনও বিস্ফোরণস্থলে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। দুর্ঘটনাস্থলে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড এবং উচচ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন পটাসিয়াম নাইট্রেট ও সোডিয়াম নাইট্রেটের অস্তিত্বের প্রমাণ মিলেছে।

ওই গুদামে ৭০০ টনের বেশি সোডিয়াম সায়ানাইড মজুদ ছিলো বলে জানিয়েছে চীনের সরকারি নিয়ন্ত্রিত পিপল’স ডেইলি পত্রিকা।

পত্রিকাটির প্রতিবেদনে জানানো হয়,তিয়ানজিনের ওই পণ্য গুদামের স্বত্ত্বাধিকারি প্রতিষ্ঠান ‘রুইহাই লজিস্টিকস’ জননিরাপত্তা আইন ভেঙ্গেছে। আইন অনুযায়ী, অবশ্যই জনবসতির অন্তত ১ কিলোমিটার (০.৬ মাইল) দূরে রাসায়নিক দ্রব্যের মজুদ গড়ে তুলতে হবে। কিন্তু রুইহাই নিয়ম মানেনি।

সিনহুয়া জানিয়েছে, রুইহাই লজিস্টিকসের ব্যবস্থাপককে এরই মধ্যে আটক করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলের ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসরত লোকজনকে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণ কেন্দ্র এখনও ঝুঁকিপূর্ণ। শনিবারও (১৫ আগস্ট) গুদামটির পাশে রাখা বিধ্বস্ত গাড়িগুলোতে বিস্ফোরণ হয়েছে।

এদিকে, তিয়ানজিনের ঘটনায় নড়েচড়ে বসেছে চীনা সরকার। ইতোমধ্যেই দেশব্যাপী বিপজ্জনক রাসায়নিক ও বিস্ফোরক দ্রব্যের ব্যাপারে খোঁজ-খবর নেয়া করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে যেকোনো প্রকার অনৈতিক কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী