বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো কলেজেই আইসিটির শিক্ষক নেই

news-image

ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০টি কলেজের কোনোটিতেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষক নেই। বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার শিক্ষার শিক্ষক দিয়ে এসব কলেজে ওই বিষয়ের পাঠদান চলছে। শিক্ষক-সংকটের কারণে পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ভালো ফল হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর বোর্ড থেকে ১ লাখ ১ হাজার ৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৫৯ হাজার ৭৭৮ জন কৃতকার্য হন। অকৃতকার্য হয়েছে ৪১ হাজার ৩০২ জন। এর মধ্যে শুধু আইসিটি বিষয়েই অকৃতকার্য হয়েছে ১১ হাজার শিক্ষার্থী। এই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বোর্ডের সার্বিক ফল খারাপ হয়েছে বলে বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা মনে করছেন।জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চলতি বছর থেকে ১০০ নম্বরের বাধ্যতামূলক বিষয় হিসেবে আইসিটি চালু করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ৫০টি কলেজে উচ্চমাধ্যমিক পড়ানো হয়। এই ৫০টি কলেজের কোনোটিতেই আইসিটি বিষয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষক নেই। বিজ্ঞান বিভাগ এবং কম্পিউটার শিক্ষার ওপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে এই বিষয়টি পড়ানো হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ ও সুহিলপুর আলহাজ হারুন-আল-রশিদ ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা আইসিটি ছাড়া অন্য সব বিষয়ে কৃতকার্য হয়েছে। এই একটি বিষয়ে ফেল করায় তারা অকৃতকার্য হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পদার্থবিজ্ঞান, প্রাণিবিদ্যা, রসায়ন, গণিত ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা আইসিটি বিষয়টি পড়ান। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ ও চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে কম্পিউটার শিক্ষা বিষয়ের শিক্ষকেরা ওই বিষয়টির পাঠদান করছেন। এ ছাড়া বিভিন্ন প্রাইভেট কলেজ চলছে খণ্ডকালীন শিক্ষক দিয়ে।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার, দুর্জয় খন্দকার; ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তামান্না আক্তার ও আশা বণিক বলে, ‘আইসিটি বিষয়টিতে পাস করতে আমাদের বিভিন্ন কলেজের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে যেতে হচ্ছে।’বিজয়নগর উপজেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন শিক্ষার্থী জানায়, আইসিটি বিষয়ে তারা ভয়ে আছে। তাদের কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে ৬৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক হামজা মাহমুদ বলেন, বিষয়টি নতুন হওয়ায় প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার শিক্ষার শিক্ষকেরা আপাতত বিষয়টি পড়াচ্ছেন। তা ছাড়া বোর্ড এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হানিফ বলেন, জেলা শহরের চেয়ে গ্রামে তুলনামূলকভাবে শিক্ষকের ঘাটতি বেশি। সরকারের নানা সীমাবদ্ধতা থাকলেও এখন এ বিষয়ে মনোযোগ দেওয়ার সময় হয়েছে। বিষয়টি নিয়ে সরকারকে ভাবতে হবে।

 

 

prothom-alo.com

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক