,

কনার চমক

news-image

সর্বশেষ চার বছর আগে প্রকাশ পেয়েছিল জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার একক অ্যালবাম ‘সিম্পলি কনা’। এ অ্যালবামের সব গান ভিডিও আকারেও শ্রোতা-দর্শকদের হাতে তুলে দেন তিনি। ভিডিওগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর স্টেজ শো নিয়েই ব্যস্ত থেকেছেন। দেশ বিদেশের অনেক শোতে নিয়মিত অংশ নিয়েছেন। পাশাপাশি প্রায় প্রতিদিনই জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। এর বাইরে চলচ্চিত্রের ব্যস্ততা তো ছিলই। সিনিয়র ও চলতি প্রজন্মের সুরকারদের সুরে তিনি এখনও প্লেব্যাক করছেন নিয়মিত। এদিকে নিজের নতুন অ্যালবামের ঘোষণা গত বছর দিয়েছিলেন কনা। তবে চলতি বছরের শুরুতেই তিনি এ সিদ্ধান্ত বদলের কথা জানান। অ্যালবাম তিনি আর করছেন না। নতুন গান ভিডিও আকারে প্রকাশ করবেন। কথা অনুযায়ীই কাজ করছেন কনা। এরই মধ্যে তিনটি গানের কাজ শেষ করেছেন। এ গানগুলোর মাধ্যমে আসছে কুরবানির ঈদেই শ্রোতা-দর্শকদের মাঝে চমক নিয়ে হাজির হচ্ছেন এ সংগীত তারকা। এর মধ্যে একটি থাকছে নজরুলসংগীত। আর একটি গান করা হয়েছে গোয়েন্দা মাসুদ রানাকে নিয়ে। এ গানগুলো মিউজিক ভিডিওর মাধ্যমে আসছে ঈদে জিরোনা বাংলাদেশ থেকে প্রকাশ করবেন কনা। কিছুদিনের মধ্যেই এর ভিডিওর কাজ শুরু করবেন তিনি।
 এ বিষয়ে কনা বলেন, প্রায় চার বছর ধরে নতুন গান প্রকাশ করছি না। ভেবেছিলাম অ্যালবাম করবো। কিন্তু এই বাজারে পুরো একটি অ্যালবাম প্রকাশ করে লাভ নেই। তাই এবার তিনটি গান করেছি। এগুলোই ভিডিও আকারে ঈদে প্রকাশ করবো বলে ঠিক করেছি। এরই মধ্যে জিরোনা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে কথা হয়ে গেছে। নতুন গান ও ভিডিওতে কি চমক থাকছে- এমন প্রশ্নে কনা বলেন, গানের কাজ শেষ করেছি। ভিডিও নিয়ে টেনশনে আছি। কারণ, আগের ভিডিওগুলো মানুষ অনেক পছন্দ করেছেন। তাই স্বাভাবিকভাবেই তাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে আমার কাছে। ভিন্ন ধরনের কিছুই করার পরিকল্পনা রয়েছে। আশা করছি ভাল লাগবে সবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে