,

ঢাকায় সানি লিওনের শো

news-image

এর আগে বেশ কবারই আওয়াজ উঠেছিল বলিউডের এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় নায়িকা সানি লিওন ঢাকায় আসছেন। কিন্তু শেষ পর্যন্ত সেসব আওয়াজ আর বাস্তবে রূপ নেয়নি। এবার সেটা ঘটতে যাওয়ার আভাস মিলেছে। আগামী মাসেই সানি ঢাকায় আসছেন বলে খবর বেরিয়েছে। সমপ্রতি এ ব্যাপারে তার এজেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি অনুমোদনও দিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় একটি শো হবে। এতে অংশ নেবেন সানি লিওন। আয়োজক সংস্থাটি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে। রাজধানীর বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটিগরির আসন বিন্যাসের মাধ্যমে এ শো’র আয়োজন করা হবে। সূত্র আরও জানায়, সানি লিওনের পারফরম্যান্সের আগে গান গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। মোট ৪০০০ টিকিটের এ শোটির সর্বনিম্ন টিকিট মূল্য রাখা হয়েছে ১৫ হাজার টাকা। সানি লিওনের নাচের পারফরম্যান্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে