,

বামপন্থী মিত্রদের সঙ্গে ফিদেল ক্যাস্ত্রোর ৮৯তম জন্মদিন পালন

news-image

কিউবার জনপ্রিয় বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো গতকাল  ৮৯ বছর বয়সে পা রাখলেন। লাতিন আমেরিকায় কিউবার ঘনিষ্ঠতম বামপন্থী সহযোগীদের মধ্যে রয়েছে ভেনিজুয়েলা, বলিভিয়া। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুুরো এবং বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস জন্মদিনে শুভেচ্ছা জানান কিউবার কিংবদন্তী এ নেতাকে। ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে একান্তে কিছু সময় কাটান এবং গাড়িতে একসঙ্গে ভ্রমণেও বের হন তারা। উভয় রাষ্ট্রই হাভানার (কিউবার রাজধানী) কমিউনিস্ট সরকারের একনিষ্ঠ সমর্থক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রকাশিত কয়েকটি ছবিতে লাতিন আমেরিকার দুই দেশ ভেনিজুয়েলা ও বলিভিয়ার প্রেসিডেন্টের পাশে গাড়িতে বসে থাকতে দেখা গেছে ফিদেল ক্যাস্ত্রোকে। এ সময় ক্যাস্ত্রোর মাথায় ছিল বেইসবল ক্যাপ, ট্র্যাক স্যুট ও প্ল্যাড জাতীয় শার্ট। গাড়িতে তারা কোথায় গিয়েছিলেন, তা জানা যায়নি। সাধারণত, হাভানায় নিজ বাড়ি থেকে ক্যাস্ত্রো বাইরে তেমন বেড়াতে যান না।  শারীরিক অবস্থা বিবেচনায় ২০০৮ সালে ফিদেল ক্যাস্ত্রো অবসর গ্রহণ করেন এবং তার ছোট ভাই রাউল ক্যাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। 
এদিকে আজ কিউবা সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সুদীর্ঘ ৭০ বছরে এটা মার্কিন কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কিউবা সফর। জন্মদিনের প্রক্কালে কেরির সফরকে দেখা হচ্ছে দুই রাষ্ট্রের বৈরিতা অবসান ও পুনঃমিত্রতা স্থাপনের পদক্ষেপ হিসেবে। এরই মধ্যে কিউবা ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নয়া দিগন্ত সূচিত হয়েছে। ঐতিহাসিক এ সফরে কেরি দেশটিতে পুনরায় চালু হওয়া মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গত ডিসেম্বরে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে ঐতিহাসিক এক  সাক্ষাতে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে