,

চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

news-image

রাজশাহী চারঘাটে গতকাল শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গাড়ির সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ আহত হয়নি। তবে অল্পের জন্য চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রক্ষা পেয়েছেন। একটি ককটেল তার পায়ে কাছে বিস্ফোরিত হয়েছে। ওসি আলমগীর হোসেন জানান, উপজেলার সরদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে একটি বৈঠক চলছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই বৈঠকে উপস্থিত ছিলেন। তার গাড়িটি কলেজ মাঠে রাখা ছিল। মাঠে পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী অপেক্ষা করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে এসে একটি ককটেল বিস্ফোরিত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ওসি জানান, দ্বিতীয় ককটেলটি তার একেবারে পায়ের কাছে এসে বিস্ফোরিত হয়। তিনি লাফ দিয়েছিলেন বলে তার শরীরে ককটেলের কোনো স্পিøন্টার লাগেনি। তিনি আহত হওয়ার হাত থেকে বেঁচে গেছেন। তিনি বলেন, ‘প্যানিক’ সৃষ্টি করার জন্য কেউ এটা করতে পারে। তবে প্রতিমন্ত্রী বৈঠক শেষ করে সোয়া আটটার দিকে কলেজ মাঠ থেকে চলে যান। ওসি বলেন, এ ব্যাপারে চারঘাট থানায় একটি মামলা করা হবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা