,

মঠবাড়িয়ায় ১২ বছরের কিশোরী ধর্ষণ

news-image

মঠবাড়িয়ায় পশ্চিম লক্ষনা গ্রামে বৃহস্পতিবার রাতে এক কিশোরী (১২) কে ধর্ষণ করেছে সৌদি প্রবাসীর বখাটে পুত্র। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর দরিদ্র পিতা বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে বখাটে হাসানকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠিয়েছে। ধর্ষিতার বাবা গ্যারেজ মিস্ত্রী জানান, প্রতিবেশি সৌদি প্রবাসি আবু সালেহ আকনের বখাটে পুত্র হাসান (১৮) বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিগারেটের আগুনের জন্য গ্যাস লাইট চেয়ে ঘরের দরজা খোলার জন্য বলে। এসময় ওই কিশোরী দরজা খোলা মাত্রই বখাটে হাসান মুখ চেপে ঘরের বারান্দায় নিয়ে তার ওপার পাশবিক নির্যাতন চালায়। এসময় ওই ছাত্রী ও তার ছোট বোন ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হাসান পালিয়ে যায়। ধর্ষিতার বাবা আরোও জানান, দেড় মাস আগে তার স্ত্রী শ্রমিকের কাজ নিয়ে জর্ডান ও তিনি স্থানীয় বান্দবপাড়া বাজারে গ্যারেজে কাজ করায় প্রায়ই ওই বখাটে তার মেয়েকে উত্ত্যক্ত করত। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হযেছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে