বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ধরনের পুরুষকে একবার হলেও সঙ্গী হিসেবে পেতে চান নারীরা

news-image

সবাই তার মনে মতো জীবন সঙ্গী-সঙ্গিনীকে খুঁজে থাকেন। অনেকে মনের মতো মানুষটিকে পেয়েও যান। বিশেষজ্ঞদের মতে, নারীরা জীবনসঙ্গী যেমনই চেয়ে থাকুক না কেন, তাদের স্বপ্নের পুরুষটি কিন্তু ভিন্ন হতে পারে। হয়তো জীবনসঙ্গী হিসেবে তিনি আদর্শ নন, কিন্তু জীবনে একবার হলেও এমন পুরুষের সঙ্গে সময় কাটাতে বা তার দেখা পেতে চান নারীরা। এখানে দেখুন ৫ ধরনের পুরুষের কথা। নারীরা একবার হলেও এমন পুরুষকে অন্তত বন্ধু হিসেবে পেতে চান।

১. মনোযোগ কেড়ে নেন বার বার : এ ধরনের পুরুষরা তার প্রতিটি কাজে সঙ্গিনীর মতামত জানতে চান। নারীরা এ ধরনের পুরুষকে দারুণ ভালোবাসেন। এদেরকে তারা জীবনের সত্যিকার সঙ্গী বলে মনে করেন। সব নারীই চান তার প্রতিটি বিষয়ে সঙ্গীর মনোযোগ থাকুক। আবার সঙ্গীর ইচ্ছা-অনিচ্ছাতে সঙ্গিনীর মতামতের বিষয়েও সচেতন তারা। এমন পুরুষ কোন নারীর অপছন্দ হতে পারে!

২. বিশেষ ক্ষেত্রে হিংসুটে : পুরুষদের ব্যক্তিত্বের সঙ্গে হিংসে বিষয়টা বেমানান। কিন্তু সবকিছুতে হিংসুটে পুরুষকে কোনো নারীই পছন্দ করেন না। শুধু একটি ক্ষেত্রে হিংসুটে পুরুষ নারীদের দারুণ পছন্দের। তা হলো, অন্য কোনো পুরুষ সঙ্গিনীর দিকে তাকালে বা সঙ্গিনী অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করলে যে পুরুষ হিংসুটে হয়ে ওঠেন, সে পুরুষকে কাছের মানুষ হিসেবে পেতে চান নারীরা।

৩. ক্ষমাশীল যারা : এ ধরনের পুরুষরা মনে আঘাত দিতে পারেন। আবার আঘাত পেলে ক্ষমাও করতে পারেন। হয়তো সঙ্গিনীর পোশাকের রুচিবোধ নিয়ে কটুক্তি করলেন। কিন্তু তা মজা করে, সিরিয়াস নয়। আবার সঙ্গিনী তার কোনো বিষয় নিয়ে বাজে কথা বললেও তারা তা মনে ধরে রাখেন না। সঙ্গিনী ভুল বুঝত পারুন বা না পারুন, সঙ্গী ঠিকই ক্ষমা করে দেন। এমন পুরুষের প্রতিও নারীদের আকর্ষণ কম নয়।

৪. সেরা বন্ধু : এরা একেবারে মনের মানুষটি হয়ে ওঠেন। হয়তো ছেলেটির সঙ্গে বড় হয়ে উঠেছেন। ছোটকালে একসঙ্গে খেলাধুলা করতেন। তাকে মনের যেকোনো কথা নিশ্চিন্তে বলতে পারেন আপনি। হয়তো অন্য কোনো ছেলে বন্ধুদের কথা ও কাজে আঘাত পেয়েছেন এবং ওই সময়টা এই বন্ধুটিও মনটা ভালো করে দিয়েছেন। এমন ভালো বন্ধু কে না পেতে চান? সাধারণত এমন কাছের বন্ধুকে সব সময় স্রেফ বন্ধুই মনে হয়। কিন্তু কোনো একটা অভাব বোধ কাজ করে। প্রায়ই মনে হয়, বন্ধুটিকে ভালোবাসেন আপনি। এমন রহস্যপূর্ণ বন্ধুত্বের দারুণ পাগল মেয়েরা। জীবনে একবার হলেও এমন বন্ধুর দেখা পেতে চান।

৫. উচ্ছ্বলতায় ভরপুর : এই বন্ধুটি হয়তো অদ্ভুত সুন্দর মেসেজ পাঠান। গভীর রাতে ফোন দিয়ে সামান্য কথা বলেন। হঠাৎ করেই কোথাও ঘুরতে নিয়ে যান। আপনার বন্ধুদের পার্টিতে গিয়ে এক ঝলক আপনাকে দেখা দিয়ে উধাও হয়ে যান। আপনাকে এমন নানা মধুর যন্ত্রণায় ফেলে রাখেন বন্ধুটি। হয়তো দিনের বেশিরভাগ সময়টাই তিনি একাই অথবা নিজের বন্ধুদের সঙ্গে কাটান। জীবনে একটিবার এমন বন্ধুর স্বপ্ন দেখের নারীরা। সূত্র : ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা