,

হকার সেজে চুরির চেষ্টা, গণপিটুনির শিকার ২ জন

news-image

চট্টগ্রামে হকার সেজে চুরি করতে গিয়ে দুই চোর গণপিটুনির শিকার হয়েছেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে নগরীর হেমসেন লেইন এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার দুইজন হলেন-গোপাল ও মনির। পুলিশ জানায়, গোপাল ও মনির হকার সেজে নগরীর বিভিন্ন এলাকায় দিনের বেলা ঘুরে বেড়াতো। যে বাসায় তালা ঝুলানো দেখতো, সুযোগ বুঝে তালা ভেঙে সেই বাসায় চুরি করতো তারা। 
এ প্রসঙ্গে নগরীর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নেজাম উদ্দিন জানান, দুপুরে হেমসেন  লেইনের একটি বাসায় চুরি করতে গিয়েছিল হকার ছদ্মবেশি চোর গোপাল ও মনির। দরজা ভাঙার সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে।  এরপর গণপিটুনি শুরু হলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার দু’টি সরঞ্জাম পাওয়া গেছে। তিনি আরো জানান, এই চোর চক্র সাধারণত স্কুলের সময়কে বেছে নেয়। এ সময় বাড়িতে লোকজন কম থাকে।  অনেকে বাসায় তালা দিয়ে সন্তানকে স্কুলে দিতে কিংবা আনতে যায়। বাসায় তালা থাকে। এ সুযোগে তারা তালা কেটে বাসায় ঢুকে পড়ে এবং চুরি করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর