,

হিমশিম খাচ্ছেন আলিয়া

news-image

'শানদার' ছবির জন্য বিকিনি দৃশ্যে অভিনয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন আলিয়া ভাট। এ দৃশ্যে নিজেকে ঠিকঠাক তুলে ধরার জন্য আলাদাভাবে প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া। পাশাপাশি শহীদ কাপুরও খাটছেন অ্যাকশনধর্মী এ ছবিটির জন্য। এর আগে নিজের প্রথম ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে বিকিনি পরেছিলেন আলিয়া। মাঝে করে ফেলেছেন আরও কয়েকটি কাজ। কিন্তু কোনোটিতেই আর বিকিনিতে দেখা যায়নি তাকে। মঙ্গলবার ছবিটির ট্রেলার উন্মুক্ত হয়েছে। এটি প্রযোজনা করেছেন করন জোহর। পরিচালনায় 'কুইন'খ্যাত বিকাশ বল। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর।  
এদিকে বিয়ের পর এটাই শহিদের প্রথম ছবি। এতে প্রথমবারের মতো নিজের বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে কাজ করলেন তিনি। ছবিটিতে ওয়েডিং প্ল্যানার জগজিন্দর যোগিন্দরের ভূমিকায় দেখা যাবে শহিদকে। আর আলিয়ার চরিত্রের নাম আলিয়াই। তার বাবার চরিত্রে আছেন পঙ্কজ।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী