,

১০০ লিটার দুধে গোসল করে সর্দি, কাশিতে ভুগছেন সানি লিওন

news-image

এক, আধ লিটার নয় একেবারে একশ' লিটার দুধ গায়ে ঢালা হয়েছে তাঁর। আর তাতেই সর্দি লেগে গলা ধরে গিয়েছে সানি লিওনের। 'এক পেহেলি লীলা' সিনেমায় সানি লিওনের এই দুধ গোসলের সাইডএফেক্ট হয়ে দেখা দিল সর্দি-কাশি, গলা ধরা আর অ্যালার্জি। তবে তাতে বিন্দুমাত্র অসন্তুষ্ট নন সানি। বরং ইউটিউবে এই ভিডিও দারুণ জনপ্রিয় ও রেকর্ড পরিমাণ হিট পড়ার আনন্দে মেতেছেন এই পর্নস্টার।  


এই সিনেমায় সানি লিওনকে দেখা যাবে তিন রূপে। তাতেই এক সময় দেবীর রূপে পর্দায় আসবেন তিনি। পরিচালক ববি খান সেই দেবীকেই গোসল করালেন দুধসাগরে। ভারতের রাজস্থানে কনকনে শীতে চলছিল এ শুটিং। আর এ কনকনে ঠান্ডার এক পর্যায়ে সানিকে দুধ গোসল করানো সমস্যা হয়ে পড়ছিল। পরে পরিচালক গরম জলে দুধে মিশিয়ে শুটিংয়ের কাজ শেষ করে। কিন্তু সানির অ্যালার্জি সমস্যা থাকায় কয়েকটা শটের পরেই সানি সে সমস্যায় পড়লেন। তবে সানি সব সমস্যার কথা ভুলে গিয়ে শুটিং চালিয়ে যান। পরিচালকও নিজের পছন্দমতো ফ্রেমবন্দি করতে পারেন সানির দুধ গোসলের দৃশ্য।


'এক পেহেলি লীলা' সিনেমায় সানিকে দেখা যাবে একবার দেবী, একবার ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল আর একবার আইটেম সংয়ে কোমর দোলাতে। ভূষণ কুমার পরিচালিত 'এক পহেলি লীলা' মুক্তি পাচ্ছে ২০১৫-তেই৷ ছবিতে সানি লিওনের পাশাপাশি আছেন জয় ভানুশালি, রজনীশ দুগ্গলও। সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী