,

বদির বিরুদ্ধে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

news-image

উখিয়া-টেকনাফ আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে এক উপজেলা কৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত উখিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোস্তফা মিনহাজ ঘটনাটি স্বীকার করলেও সাংসদ বদির কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে উখিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ছিল। সভাকক্ষে ঢুকে এমপি বদি উপজেলা প্রকৌশলীকে না দেখে পিয়নকে দিয়ে খবর পাঠায়। পরে তিনি আসতে  বিলম্ব হওয়ায় বদি সভাকক্ষ ত্যাগ করে উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে ঢুকে মোস্তফা মিনহাজকে লাঞ্ছিত করেন। 
এবিষয়ে মোস্তফা মিনহাজ অভিযোগ করে বলেন, '৫ মিনিট সভায় যোগদান করতে বিলম্ব হওয়ায় এমপি সাহেব আমাকে মারধর করেন।'
 
কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, 'মোস্তফা মিনহাজকে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে।' অভিযোগের বিষয়টি জানার জন্য এমপি আবদুর রহমান বদির মোবাইলে একাধিক বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সমন্বয় সভায় উপস্থিত পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, এমপি বদি সভাকক্ষে ঢুকে উপজেলা প্রকৌশলীকে না দেখে তাৎক্ষণিকভাবে আবার সভাকক্ষ ত্যাগ করতে দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা