বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে যা হয়!

news-image

ঘুমের মধ্যে আমরা নানা রকম স্বপ্ন দেখি। এগুলোর একেকটির একেক রকম ব্যাখ্যা রয়েছে। সবচেয়ে বেশি যে স্বপ্নটি আমরা দেখি সেটি হলো মৃত ব্যক্তি। বিশেষ করে কারো আত্মীয় স্বজন মারা গেলে কয়েকদিন পরই তাকে স্বপ্নে দেখানো হয়। ইসলামে এর ব্যাখ্যা এসেছে।
ইমাম মুহাম্মাদ ইবনে সিরিন রহ. বলেন, কেউ যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে। তাকে যা বলতে শুনবে, সেটা সত্যি বলে ধরা হবে। কারণ, সে এমন জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছু নেই। যদি কেউ মৃত ব্যক্তিকে ভাল পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে, তাহলে বুঝতে হবে সে ভাল অবস্থায় আছে। আর যদি জীর্ণ, শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে, ভাল নেই। তার জন্য তখন বেশি করে মাগফিরাত কামনা ও দোআ-প্রার্থনা করা জরুরি।
এ বিষয়ে কয়েকটি হাদিস রয়েছে। ইবনে ওমর রা. বলেন, বিদ্রোহীরা যখন উসমান রাদিয়াল্লাহু আনহু’র বাসভবন ঘেরাও করল, তখন উসমান রা. বলেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম, রাসূলুল্লাহ সা. বললেন, উসমান! আমাদের সাথে তুমি ইফতার করবে। আর ওই দিনই উসমান রা. শহীদ হলেন।
আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আবু মূসা আশআরী রা. আমাকে বলল, আমি স্বপ্নে দেখলাম, একটি পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সা. রয়েছেন তার পাশে আবু বকর রা.। আবু বকর রা. তার হাত দিয়ে ওমর রা. এর দিকে ইশারা করছেন।
স্বপ্নের কথাটি শুনে আমি আবু মূসা আশআরী রা. কে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর শপথ! ওমর রা. তো মারা যাবেন! আচ্ছা আপনি কি বিষয়টি ওমর রা. কে লিখে জানাবেন?
আবু মূসা রা. বললেন, আমি ওমর রা. কে তার জীবদ্দশায় নিজের মৃত্যু সংবাদ জানাব, এটা কি করে হয়? এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্যে পরিণত হল। ওমর রা. শহীদ হয়ে গেলেন। কারণ, মৃত্যু পরবর্তী সত্য জগত থেকে যা আসে, তা মিথ্যা হতে পারে না। সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেয়ার সুযোগ নেই।
সূত্র : আল কাওয়ায়েদুল হুসনা ফী তাবীলির রুইয়া

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে