,

ইরাকে বোমা হামলায় নিহত ৪২

news-image

 ইরাকের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় পর পর দুটি বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে এ হামলা চালানো হয়। আইএসআইএস এ হামলার দায় স্বীকার করেছে। এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ অঞ্চলে এত বড় পৈশাচিক হামলা আর হয়নি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইরাকের প্রাদেশিক রাজধানী বাকুবায় এ হামলা চালানো হয়। ইরাকের রাজধানী বাগদাদ থেকে এ শহর মাত্র ৬০ কিলোমিটার দূরে।

পুলিশ জানায়, প্রথম বাজার এলাকায় একটি গাড়ি বোমা হামলা চালানো হলে অন্তত ৩৫ জন নিহত এবং ৭২ জন আহত হন। এ ঘটনার পর আইএসআইএস এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। অপরদিকে, দ্বিতীয় বোমাটি কানান গ্রামে চালানো হয়। সেখানে আবাসিক এলাকায় আত্মঘাতী এক বোমা হামলাকারী হামলা চালালে অন্তত সাতজন নিহত এবং ১৫ জন আহত হন।

এর আগে গত মাসে দিয়ালায় আইএসআইএস বোমা হামলা চালালে ১১৫ ব্যক্তি নিহত হন। এর মধ্যে নারী এবং শিশুও ছিল। সোমবার যে এলাকায় বোমা হামলা চালানো হয়েছে, এ এলাকাগুলো শিয়া অধ্যূষিত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা