,

‘গরু চোরাচালান বন্ধ হলেই সীমান্ত হত্যা বন্ধ হবে’

news-image

সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে গরু আনার সাথে সীমান্ত হত্যাকাণ্ডের একটি সম্পর্ক আছে বলে মনে করছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবি।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিবিসি বাংলাকে বলেন, গরু চোরাচালান বন্ধ হলেই সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে।
ভারতের কড়াকড়ির কারণে সীমান্ত দিয়ে গরু আসা অনেক কমে গেছে উল্লেখ করে জেনারেল আহমেদ বলেন, 'বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) চায় এটা যেন আরো কমে যায়। গরু আনতে বাংলাদেশের কেউ যেন সীমান্ত অতিক্রম না করে সেই বার্তা আমি দিতে চাই'।
সম্প্রতি অবৈধ পথে বাংলাদেশে গরু প্রবেশে কড়াকড়ি আরোপ করে ভারত। এরপর থেকেই বাংলাদেশে গরুর মাংসের দাম বেড়ে যায়।
এমন প্রেক্ষাপটে গতকালই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, বাংলাদেশে গরুর দাম বেড়ে যাওয়ায় তিনি খুশি।
দীর্ঘদিন ধরে একটি অভিযোগ প্রচলিত আছে যে, সীমান্ত দিয়ে অবৈধ এই গরু বাণিজ্যে বিএসএফ ও বিজিবির এক শ্রেণীর অসাধু সদস্য জড়িত রয়েছে।
আজিজ আহমেদ বলেন, 'বিজিবির কেউ যদি গরু কিংবা অন্য যেকোনো ধরণের চোরাচালানের সাথে জড়িত থাকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ চাকুরীচ্যুতির হুঁশিয়ারি দেয়া আছে। এই অপরাধে আমি বিজিবির বহু সদস্যকে চাকুরী থেকে বহিষ্কার করেছি।'

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা