,

দুপুরে ঘুমোনোর আইন চালু

news-image

দিবানিদ্রা আইনসিদ্ধ হল স্পেনের এক শহরে। ভ্যালেন্সিয়া প্রদেশের আডোর শহরের মেয়র জোয়ান ফস ভিটোরিয়া আনুষ্ঠানিকভাবে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা শহরবাসীকে ঘুমের ছাড়পত্র দিয়ে আইন পাস করেছেন। পুরো শহর ঘুমোবে আর খোলা থাকবে বাজার-দোকানপাট, তা কি হয়? শহরের টাউন হলের মুখপাত্র জানিয়েছেন, ঘুমের জন্য বরাদ্দ ওই ৩ ঘণ্টা বন্ধ থাকবে দোকান, বার, সুইমিং পুল সব কিছুই। স্পেন নাকি এমনিতেই ঘুমোতে ভালবাসে। তবে আনুষ্ঠানিকভাবে দুপুরে ঘুমের সরকারি স্বীকৃতি মিলল এই প্রথম।
 
বাবা-মায়েদের বলে দেওয়া হয়েছে, ওই সময়টা যেন তারা বাচ্চাকাচ্চাদের ঘরের ভিতরেই আটকে রাখেন, যাতে তারা বাইরে বেরিয়ে খেলাধুলা করে অন্যের নিদ্রায় ব্যাঘাত ঘটাতে না পারে। শহরবাসীকেও অকারণে শব্দ করতে বারণ করা হয়েছে। শহরের কলকারখানার কর্মীরা যাতে দিনের তীব্র দাবদাহের সময়টায় কাজের ফাঁকে একটু জিরিয়ে নিতে পারেন, মূলত সেই উদ্দেশ্যেই ঘুমের সময় বেঁধে দিতে চেয়েছেন ভিটোরিয়া। কারখানা কর্তৃপক্ষ তা মেনে নেবেন, এমনটাই প্রত্যাশা তার। খবর: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে