,

বাগেরহাটে বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

news-image

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামে দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. বাদশা গাজীকে (৪৫) মৃত্যদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় প্রদান করে। তবে রায় ঘোষণার সময় আসামি বাদশা পলাতক ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি মোড়েলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামের কৃষক মোতাহার আলী গাজী ছেলে বাদশাকে ওষুধ আনতে বলেন। কিন্তু বাদশা ওষুধ না আনার বাবা তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদশা ঘরে থাকা দা দিয়ে তার বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ মোতাহার মারা যায়। 


এ ঘটনায় নিহতের ছোট ছেলে আব্দুল হক বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় মোড়েলগঞ্জ থানায় বড় ভাই বাদশা গাজীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় ২০১০ সালের ২৯ জুন মোড়েলগঞ্জ থানার এসআই গৌতম দাস আসামি বাদশা গাজীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে এ হত্যা মামলা চলাকালে ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা