,

ভারতে খাদ্যে বিষক্রিয়ায় দক্ষিণ আফ্রিকার ১০ ক্রিকেটার হাসপাতালে

news-image

কুইন্টন ডি ককসহ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ১০ জন ক্রিকেটার পেটের সমস্যা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘খাদ্যে বিষক্রিয়া’র জন্যই তাদের এই সমস্যা হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। রোববার ডি ককের ১০৮ রানের অনবদ্য ইনিংসের পরও ভারত ‘এ’ দলের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। জানা গেছে, ম্যাচের পরই হাসপাতালে ছুটে যেতে হয় ডি ককস ৬ জন ক্রিকেটারকে। আগেই ভর্তি হন আরো চার ক্রিকেটার। দিকে ত্রিদেশীয় এই সিরিজে সোমবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলার কথা ছিল। ম্যাচটা সোমবারের পরিবর্তে মঙ্গলবার হবে। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। পূর্ব সূচি অনুযায়ী, সোমবার ভারতের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের ১৬ ক্রিকেটারের ১০ জনই হাসপাতালে। ফলে সিরিজের সূচিতে রদবদল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি