,

আখাউড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শরীফ খান (৫০) নামে একজন নিহত হয়েছে। এঘটনায়  আরো  ৫ জন আহত হয়েছে। দুপুরে আখাউড়া উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের শরীফ খান ও আমানত খানের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে শরীফ খান বাড়ির সীমানা সংলগ্ন একটি কাঠ গাছ কাটতে গেলে আমানত খানের ছেলে মাহাবুব খান বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আমানত খানের ছেলে মাহাবুব খান (২৪),  গাজী খান (৩০)ও জাকির খান (৪০) ধারালো অস্ত্র দিয়ে শরীফ খানকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় শরীফ খানের পরিবারের লোকজন দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরেকেও কুপিয়ে আহত করে। গুরুতর আহত শরীফ খানকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের হিরন খানের ছেলে। আহতদের মধ্যে শরীফ খানের ভাই মোশারফ হোসেন খান (৪৫)  তার ছেলে বাদশা খান (২৫), রাসেল খান (২০) ও তার ভাতিজা রবিন খান (২২) ও নাসির খান (১৯)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূইয়া জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা আছে।

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী