,

অন্ত্র থেকে মস্তিষ্কে পৌঁছে যে প্রাণঘাতী প্রোটিন

news-image

মানুষ এবং পশুর মাঝে এক প্রাণঘাতী মস্তিষ্কের রোগ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এক বিশেষ প্রোটিনের কারণে মস্তিষ্কে এ রোগের বিস্তার ঘটে। আর ওই প্রোটিন ছড়ায় অন্ত্র থেকে। এখন পর্যন্ত প্রোটিনের কারণে যে এ রোগের বিস্তার ঘটে তা জানা ছিল না। সাধারণত নষ্ট হয়ে যাওয়া মাংস খেলে অন্ত্র থেকে এ প্রোটিন ছড়ায় যার নাম 'প্রায়নস'।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবার্গের প্রফেসর নিল মাবোট বলেন, প্রায়ন রোগের মূল কারণ আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। প্রোটিনের কারণে অন্ত্র থেকে এ রোগের বিস্তার ঘটে। কাজেই রোগ প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা উদ্ভাবন সম্ভব। তবে রোগের বিস্তার চিহ্নিত করা জরুরি। কারণ, প্রায়নের লক্ষণ সম্পর্কে কোনো ধারণা নেই আমাদের। এ রোগ কোনো লক্ষণও প্রকাশ করে না।

গবেষকরা দেখেছেন, প্রায়ন প্রাথমিক অবস্থায় বিশেষ কাঠামোতে গড়ে ওঠে। অন্ত্রের পরিবেশে তারা এই দৈহিক কাঠামো লাভ করে। এরপর তারা দেহের মধ্য দিয়ে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়। পচা ও ক্ষতিকর খাদ্যের বিরুদ্ধে বিপাক ক্রিয়া যে ব্যবস্থা নেয় তার প্রথম অংশে এক ধরনের প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে যার নাম 'পেয়ারস প্যাচেস'। প্রায়ন প্রোটিন প্রথম অবস্থাতেই পেয়ারস প্যাচেস ব্যবস্থাকে হাইজ্যাক করে এবং সংক্রমণ ঘটায়।

পরবর্তী পর্যায়ের সংক্রমণ না ঘটা পর্যন্ত পেয়ারস প্যাচেস-এ প্রায়ন বড় পরিসরে ক্রিয়াশীল হয় না। এ সময় প্রায়নকে স্প্লি এবং লিম্ফ নডস-এ দেখা যায়। মস্তিষ্কে পৌঁছে প্রায়ন স্নায়ুকোষগুলো ধ্বংস করতে থাকে। এতে স্মৃতিশক্তিতে বিকলতা, ব্যক্তিত্বের পরিবর্তন এবং নড়াচড়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তবে এই রোগের বিস্তার বিরল ঘটনা। আজ থেকে বিশ বছর আগে থেকে এই রোগ সম্পর্কে ধারণা পাওয়া চেষ্টা করেন বিজ্ঞানীরা। তখন থেকে ২২৯ জন রোগী এ পর্যন্ত মারা গেছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা