,

চুক্তির আগেই দালালরা মাঠে সক্রিয়

news-image

ডেস্ক রির্পোট : আগামী ৩ বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেবে বেসরকারিভাবে। আসছে ১০ আগস্ট এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়ার কথা। ৯ আগস্ট মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল আসছে।
এদিকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও রিক্রুটিং এজেন্সিগুলো টাকা তুলতে শুরু করেছে। সারা দেশে আবার সক্রিয় হয়ে উঠছে দালালচক্র। হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
এ প্রসঙ্গে একাধিক রিক্রুটিং এজেন্সির মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মালয়েশিয়ার বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ভিসা কেনার বিষয়ে আলাপ সেরে ফেলেছে। আগাম টাকাও দিয়েছে অনেকে। দুই সরকারের মধ্যে আন্ষ্ঠুানিকতা শেষ হলেই শুরু হবে ভিসা আনা এবং শ্রমিক পাঠানো পর্ব।
সংশ্লিষ্টরা বলছেন, আগামী সেপ্টেম্বর থেকেই শ্রমিক পাঠানো শুরু হতে পারে। কার্যত মালয়েশিয়ার শ্রম বাজার খোলার খবরে চাঙ্গা হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা রিক্রুটিং এজেন্সিগুলো। তারা শ্রমিক প্রতি আড়াই লাখ থেকে শুরু করে তিন/চার লাখ টাকা করেও দাবি করছে।
এদিকে মন্ত্রী ও সংশ্লিষ্টদের দেয়া ভাষ্য মতে, ২০১৩ সালে সরকারিভাবে মালয়েশিয়ায় শ্রমিক জন্য নিবন্ধন করা হয়েছিলো। সাড়ে ১৪ লাখ মানুষ নিবন্ধন করেছিল সারা দেশে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবার বেসরকারিভাবে কর্মী গেলেও নিবন্ধিত কর্মী থেকেই মালয়েশিয়া পাঠানো হবে। জনশক্তি রপ্তানিকারকরা নিবন্ধনের বাইরে কোনো কর্মী পাঠাতে পারবেন না।  সে নির্দেশনার  তোয়াক্কা না করে জনশক্তি রপ্তানিকারকরা নিজেদের ইচ্ছেমতো শ্রমিক সংগ্রহে নেমেছেন।
বাংলাদেশে বেসরকারিভাবে বিদেশে জনশক্তি পাঠানোর এজেন্সিগুলোর সংগঠন  বায়রা’র ভাইস প্রেসিডেন্ট ও গ্রীনল্যান্ড ওভারসীজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আবদুল হাই বলেন, মালয়েশিয়া যেতে অভিবাসন খরচ কমই হবে। সরকারি খরচের চেয়ে তো অবশ্যই কম।  তিনি বলেন, সরকার ২৭ থেকে ৩৩ হাজার টাকা খরচের কথা বললেও মূলত শ্রমিক প্রতি খরচ হয়েছে পাঁচ থেকে সাত লাখ টাকা, যা মিডিয়ায় আসেনি। বেসরকারিভাবে তার চেয়ে কম খরচে শ্রমিক পাঠানো সম্ভব হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, জনশক্তি রপ্তানিকারকরা যেন অতিরিক্ত অভিবাসনমূল্য না নিতে পারে ব্যবস্থা করা হবে। তাদের খরচ ও লাভ বিবেচনা করে মালয়েশিয়ার জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হতে পারে। তবে দেশটির প্রতিনিধি দল ঢাকায় এসে চুক্তিটি সম্পন্ন করার পরই সেসব ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া। বর্তমানেও সেখানে প্রায় ছয় লাখ বাংলাদেশি কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ